কিরে ভাই! কানাডার আশরাফুল আর তার বউ ভাইগা যাওয়ার কাহিনিতে দেখি নতুন টুইস্ট ঢুকছে! 😂
এতদিন পর্যন্ত গল্প ছিল—কানাডাপ্রবাসী স্বামীর টাকা-পয়সা আর স্বর্ণালংকার নিয়ে স্ত্রী লামিয়া নাকি অন্য একজনের সঙ্গে পরকীয়া করে পালিয়ে গেছেন।
কিন্তু এবার লামিয়ার বক্তব্য শুনে মনে হচ্ছে, গল্পের স্ক্রিপ্টটাই বদলে গেছে!
লামিয়ার দাবি, এখানে কোনো পরকীয়ার ঘটনা ছিল না। বরং রবিনের সঙ্গে বৈবাহিক সম্পর্ক ভেঙে যাওয়ার পর তিনি আইনগতভাবে তালাক নিয়েছেন, তারপর প্রায় পাঁচ মাস পর পরিবারের মাধ্যমে ঘটকের সাহায্যে নতুন করে বিয়ে করেছেন।
মানে ভাই, এতদিন আমরা যে গল্পের প্রথম পর্ব দেখলাম, এখন লামিয়ার কথা শুনে মনে হলো ভুল চ্যানেলে নাটক দেখলাম 😑
লামিয়া বললো, “মোবাইল ফোনের মাধ্যমে রবিনের সঙ্গে তার বিয়ে হয়েছিল। কথা ছিল, ছয় মাসের মধ্যে রবিন দেশে ফিরবেন, তাকে নিয়ে কানাডায় যাবেন, সংসার করবেন, পড়াশোনাও চালিয়ে যাবেন তিনি। কিন্তু ছয় মাস তো দূরের কথা আড়াই বছর পার! রবিনের দেশে ফেরার কোনো খবর নেই।
এর মধ্যে লামিয়ার দাবি, তার স্বামীর অন্য নারীর সঙ্গে সম্পর্কের বিষয়ও তার সামনে আসে। কিছু ব্যক্তিগত ছবি ও তথ্য পাওয়ার পর শুরু হয় দাম্পত্য কলহ।
পরিবারে জানানো হলো, দুই পরিবার বসে সমাধানের চেষ্টাও হলো। কিন্তু লামিয়ার দাবি, রবিনের পরিবারের পক্ষ থেকে তেমন সাড়া পাওয়া যায়নি। শেষ পর্যন্ত তালাকে গড়ায়৷
এরপর প্রায় পাঁচ মাস পর পরিবারের মাধ্যমে ঘটকের সহযোগিতায় নতুন বিয়ে করেন লামিয়া৷
আর টাকা-পয়সা ও স্বর্ণালংকারের অভিযোগে লামিয়ার প্রশ্নটা আরও জম্পেশ, “আমি তো তাদের বাড়িতেই যাই নাই, তাহলে তাদের বাড়ির স্বর্ণালংকার বা টাকা আমি চুরি করলাম কীভাবে?”
আবার হেলিকপ্টারে বউ নিয়ে যাওয়ার ঘটনাতেও নাকি টুইস্ট আছে!
লামিয়ার দাবি, হেলিকপ্টারে যাওয়ার আইডিয়া তার নিজের ছিল না বরং শাশুড়ির ইচ্ছা ছিল। গ্রামের মানুষকে দেখানোর জন্যই নাকি এমন আয়োজন করা হয়েছিল।
ভাইরে ভাই প্রতিদিন ফেসবুকে আসি আর নতুন নতুন কাহীনি দেখি৷ এখন আবার কানাডার আশরাফুল লাইভে আইসা কোন কাহীনি শোনায়৷
আপনাদের কি মনে হয়! কে আসসে সত্যিটা বলছে