তো ডিসেম্বরটা কিন্তু বেশি দূরে নাই ভাইয়া। আমাদের কিন্তু সর্বোচ্চ নির্দেশনা আছেন এবং আমাদের নেত্রী মাননীয় প্রধানমন্ত্রী, যিনি সংবিধান অনুযায়ী এখনো বাংলাদেশের প্রধানমন্ত্রী। উনি ফিরে আসছেন এবং তার নির্দেশনায় কিন্তু আমরা কাজ করে যাচ্ছি সারা বাংলাদেশ।
তো আপনার কাছে আমি অনুরোধ করবো, দয়া করে, দয়া করে আপনার কাছে অনুরোধ করবো, মাসুদ ভাই যে আপনি অত্যন্ত একজন ভালো মানুষ। আজকে আওয়ামী লীগের অনেক নিরীহ মানুষ, অনেক নিরীহ মানুষ, তাদেরকে যে পরিমাণ হয়রানি করা হচ্ছে আপনার জেলার মধ্যে এবং যে পরিমাণ বাড়িঘরে তল্লাশি, হয়রানি, মিথ্যা মামলা দিয়ে অ্যারেস্ট করা হচ্ছে, এটা থেকে যাতে বিরত থাকে। এটা আপনার কাছে অনুরোধ থাকবে। কারণ কোথায়—
**এসপি মাসুদ রানা:**
কোথায় হচ্ছে ভাই? এটা কোথায় হচ্ছে?
**জাহাঙ্গীর আলম:**
এটা চট্রগ্রামে হচ্ছে, আপনার জেলার থানার বেশিরভাগ থানা থেকে কমপ্লেইন আসছে। এবং আমি সেটা নেত্রীর কাছে—
**এসপি মাসুদ রানা:**
মানে কোনো অ’ত্যা’চা’র নি’র্যা’ত”ন বা কোনো মি”থ্যা মা’ম’লা’তে ধ’রা হচ্ছে?
**জাহাঙ্গীর আলম:** মিথ্যা মা’ম’লা’তে ধ’রা হচ্ছে এবং বাড়িঘরে আসামি না পেলে তার মা-বাবার উপরে অ’ত্যা’চা’র করা হচ্ছে? বলা হচ্ছে আপনার ছেলেকে না পেলে আপনাকে ধরবো, আপনাকে ধরে নিয়ে যাবো?
**এসপি মাসুদ রানা:** এরকম তো হওয়ার কথা না। যদি এই রকম স্পেসিফিক কিছু থাকে যে মা-বাবার উপরে বা এরকম অন্যায় করছে, পুলিশ সেটা আমার একটু দিয়েন—হ্যাঁ, তখন এইগুলো হয়তোবা যদি আমি নাও জানি, সেটা আমি অবশ্যই দেখবো।
**জাহাঙ্গীর আলম:**
এবং আরেকটা বিষয় বলে রাখি ভাইয়া, আপনি তো ঢাকাতে ছিলেন। আপনাকে আমরা অত্যন্ত ভালোবাসি। কারণ আপনার চাকরির মেয়াদ এখনো অনেকদিন আছে। তো ডিসেম্বরটা কিন্তু বেশি দূরে নাই ভাইয়া। আমাদের কিন্তু সর্বোচ্চ নির্দেশনা আছেন এবং আমাদের নেত্রী মাননীয় প্রধানমন্ত্রী, যিনি সংবিধান অনুযায়ী এখনো বাংলাদেশের প্রধানমন্ত্রী। উনি ফিরে আসছেন এবং তার নির্দেশনায় কিন্তু আমরা কাজ করে যাচ্ছি সারা বাংলাদেশে।
এবং আমাদের কিন্তু সকল সংগঠন আমরা অক্ষবদ্ধ। এবং আমরা যেদিন নামবো এবং আপনাদের যে পুলিশের যে হত্যা হয়েছে, আপনি নিজেও ঢাকাতে ছিলেন। কারোর পুলিশে এদের যে সরকারি আসুক, তারেক সরকার আসুক বা ইনু সরকার, যে পুলিশ হত্যা হয়েছে এ বিষয়ে কিন্তু কেউ মুখ খুলে নেই এবং কেউ এটার দাবিও তুলে নেই। একমাত্র আওয়ামী লীগই পারবে এটা বিচার করতে এবং সে সুযোগটা দয়া করে আপনারা দিবেন। দয়া করে সে সুযোগটা আপনারা দিবেন, যাতে আমরা যেসব আমাদের সহযোদ্ধা এবং দেশ, দেশপ্রেমিক যেসব—
**এসপি মাসুদ রানা:**
ভাই, আমি বলি দেখবেন, অনেক বড় বিষয়। যারা পলিসি মেকিংয়ে আছে, যারা বড় বড় জায়গায় আছে, সেখানে করুক। আমরা সবসময় প্রফেশনালিজম বজায় রেখে কাজ করার চেষ্টা করছি।
আমি ওই আওয়ামী লীগ আমলেও কাজ করছি তো। আমরা কাজ করছি, মানে কি পুরাটা সময় তো করছি, ১৪, ১৫ বছর। তো এর বাইরে প্রফেশনের বাইরে গিয়ে, প্রফেশনালিজমের বাইরে গিয়ে কিন্তু আমরা কাজ করি নাই। খুব মানে, এখনো আমরা চেষ্টা করি একেবারে প্রফেশনাল বজায় রেখে করি। আমরা তো সরকারি আন্ডারে কাজ করি। এটা তো আপনাদের বুঝতে হবে।
**জাহাঙ্গীর আলম:**
জি, তো যাতে সেটা অন্যায় না হয়।
**এসপি মাসুদ রানা:**
আমরা এখনো করতেছি। আমরা অন্যায় যেন না হয়, সেটা আমারে স্পেসিফিক কিছু জানায়েন। আমি আপনারে কথা দিলাম, এরকম কোনো কিছু হবে না ইনশাআল্লাহ। ঠিক আছে, অন্যায় হবে না।
**জাহাঙ্গীর আলম:**
ইনশাআল্লাহ। আপনার প্রতি আমি ভরসা রাখলাম এবং আপনার ব্যাপারে আমি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে ভালো রিপোর্ট দেবো। ইনশাআল্লাহ।
জি, জি। ভালো থাকবেন। জি, আসসালামু আলাইকুম।