তাজমিন মেয়েটাকে হ%ত্যা করা সিএনজি চালক সুমনের কোনো দো’/ষ নাই…See More

তাজমিন মেয়েটাকে হ%ত্যা করা সিএনজি চালক সুমনের কোনো দোষ নাই৷ সব দোষ হলো তাজমিনের মেয়েটার কারণ…
এতো অল্প বয়সে তার হাতে আইফোন কেন?
সে একা গেলো কেন?
সে কাউকে কিছু বললো না কেন?
ঠান্ডা মাথায় চিন্তা করলে এগুলো আমার মাথায় ও আসে৷
কিন্তু একটা সহজ উত্তর দেন৷ তাজমিন না হয় ছোট মেয়ে বা তার পরিবার ভুল আছে কিন্তু সেদিন জার্মান থেকে এই দেশ ঘুরতে আসা ছেলেটা কি ভুল করলো? তার মোবাইল কমপিউটার সব নিয়ে গেলো কেন?
এই দেশে প্রতিদিনই তো দেখি কেউ না কেউ খু%ন হচ্ছে৷ মানে একটা লোক বড় সে নিজেও নিরাপদ না৷ তাহলে তাদের পরিবারকে কি প্রশ্ন করতে পারবেন? আপনার এতো বড় ছেলে বাহিরে আসলো কেন? না হলে তো এটা ঘটতো না?
একজন ঘাতকের অপরাধ ছোট করতে ভুক্তভোগীর জীবনযাপন নিয়ে প্রশ্ন তোলার এই মানসিকতা বন্ধ হওয়া দরকার৷
এ দেশে প্রতিদিনই তো কেউ না কেউ খু-ন হচ্ছে, ছিনতাইয়ের শিকার হচ্ছে, সর্বস্ব হারাচ্ছে। বড়-ছোট, নারী-পুরুষ—কেউই যেন নিরাপদ নয়!
পরিবারের অসতর্কতা থাকলে সেটা নিয়ে কথা হোক, সন্তানকে নিরাপদ রাখার দায়িত্ব নিয়েও আলোচনা হোক। কিন্তু কোনো ভুলের কারণেই একজন মানুষ খু%ন হওয়ার যোগ্য হয়ে যায় না।
একজন মেয়ে কোথায় ভুল করেছে, সেটা খুঁজে বের করার আগে একজন খু%নি কেন তাকে হ%ত্যা করার সাহস পেল, সেই প্রশ্ন করুন!
বরং রাষ্ট্রের উচিত এ দেশে যেন একটা মেয়ে রাতের তিনটা বাজেও একা হাঁটতে পারবে সে নিরাপত্তা করার৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *